ভাণ্ডারিয়ার চায়না প্রজেক্টে শ্রমিকের মৃত্যু

ভাণ্ডারিয়ায় পাথরের আঘাতে এক বার্জ শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিকের নাম ইসমাইল হোসেন (২৫)। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নদমুলা শিয়ালকাঠী কঁচা নদীর তীর সংরক্ষণে চলনাম নির্মাণাধীন বেড়িবাঁধ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে বেড়িবাঁধ নির্মাণ কাজের পাইলিং বসানো ব্লকের জন্য পাথর বোঝাই একটি জেটি থেকে পাথর নামানোর সময় ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ইসমাইল। তাৎক্ষণিক ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত ইসমাইল নোয়াখালীর সুবর্ণচরের মো. রহমতুল্লাহর ছেলে। সে বার্জে সিগনালম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করতো।

আরও পড়ুনঃ ১০ বছরে ইলিশের উৎপাদন ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে : শিক্ষামন্ত্রী

উল্লেখ্য, সম্প্রতি একই স্থানে চপল নামের অপর এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু