টেকনাফে ৮ স্বর্ণবার উদ্ধার

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় পুরাতন ট্রানজিট ঘাট থেকে আটটি স্বর্ণবার উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় কেউ আটক হয়নি।
 
মঙ্গলবার রাতে পৌরসভার পুরাতন ট্রানজিট ঘাটে এ ঘটনা ঘটে।
 
বিজিবি জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসবার ট্রানজিট ঘাটে অভিযান চালানো হয়।এ সময় পাচারকারীরা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই পলিথিন ব্যাগ থেকে (১১৪ ভরি ওজনের ) আটটি স্বর্ণের বার পাওয়া যায়।
 
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে জানান, এসব স্বর্ণের বার টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ