অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, পুরাতন হাইকোর্ট ভবন থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিলেও তাতে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে কোনো প্রভাবে পড়বে না।
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতি যদি মনে করেন পুরাতন হাইকোর্ট ভবনটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রয়োজন তাহলে নিশ্চয় রাষ্ট্র যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের জন্য অন্যত্র জায়গা ঠিক করে নিবে। এ নিয়ে উদ্বেগের কেনো কারণ দেখছি না।’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার করছেন বিচারপতিরা। এখানে ভবনের কোনো গুরুত্ব নাই। ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়েই মানবতাবিরোধী অপরাধের বিচারের ঘটনাপুঞ্জি সংরক্ষিত থাকবে।’
উল্লেখ্য, সোমবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সিরিয়ে নিতে আইন মন্ত্রণালয়েক চিঠি দেয় হাইকোর্ট।
ইত্তেফাক/এএসএমইউ