কানাডা পুলিশ তাদের নারী অফিসারদেরকে ইউনিফর্ম হিসেবে হিজাব পরার অনুমতি দিয়েছে।
কানাডা সরকারের মুখপাত্র স্কট বার্ডসলি বলেছেন, পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের আকৃষ্ট করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি কানাডার সমাজে বৈচিত্রকেও প্রতিফলিত করে বলে তিনি উল্লেখ করেন।
ইউনিফর্মে বৈচিত্রের জন্য কানাডার পুলিশ বিভাগের নাম ডাক রয়েছে। হিজাব অনুমোদনের আগে দুই শতাব্দী ধরে এর ইউনিফর্ম অপরিবর্তিত ছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, তিন প্রকারের হিজাব পরীক্ষা করার পর একটিকে স্বীকৃতি দেয়া হয়। দেশটিতে এখন পর্যন্ত ৩০ জন পুলিশ অফিসার ইউনিফর্ম শিথিল করার আবেদন জানিয়েছেন। তবে এদের মধ্যে বেশিরভাগই দাড়ি রাখার জন্য অনুমতি চেয়েছিলেন।
রয়্যাল কানাডা মাউন্টেড পুলিশ বাহিনীর মোট সদস্যের এক পঞ্চমাংশ নারী। তবে তাদের মধ্যে কতজন ইউনিফর্ম হিসেবে হিজাব পরতে চেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস