গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 
গাজীপুরে শাহীন (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুরের গোবিন্দপুরে মাদার টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে। 
 
শাহীন গোবিন্দপুর এলাকার গেদুরাজের ছেলে। তিনি ওই এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন বলে জানা গেছে। 
 
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, বুধবার রাতে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মাদার টেক্সটাইল এলাকায় ফেলে রাখে। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। 
 
পরে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে তার লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
 
 
 
ইত্তেফাক/কেকে