পারিবারিক কারণে অনেকদিন পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পূর্ণিমা। তবে ফিরে আসার সাথে সাথে আবারও ব্যস্ত তিনি। নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন সব জায়গাতেই এখন ব্যস্ত পূর্ণিমা। ঈদকে উপলক্ষ করেই চলছে এখনকার কাজগুলো। সম্প্রতি ‘প্রিয় রঙ হলুদ’ শিরোনামে একটি ঈদের নাটকে অভিনয় করলেন তিনি। আর এর মধ্য দিয়ে প্রায় একযুগ পর জাহিদ হাসানের সাথে অভিনয় করলেন তিনি।
এটিএন বাংলায় প্রচারিত জাহিদ হাসানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনি’ নাটকে তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন। পূর্ণিমা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘পূর্ণিমা কিন্তু আমার পরিবারেরই একজন। সে আমার ছোট বোনের মতো। আমি, আমরা যার যার কাজ নিয়ে এতো ব্যস্ত থাকি যে, আমাদের দেখা হয় খুব কম।’
অন্যদিকে পূর্ণিমা বলেন, ‘জাহিদ ভাই-মৌ আপু আমার খুব প্রিয় দু’জন মানুষ। আমিও তাদেরকে আমার পরিবারেরই একজন মনে করি। বেশ মনে পড়ছে আজ যে, তাদের মেয়ে পুষ্পিতা যখন ছোট ছিল সেই সময় তাদের বাসায় কত গল্প করেছি, আড্ডা দিয়েছি। সেই স্মৃতি ভোলার নয়।’