রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্স ঈদুল আযহার আগেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসুন্ধরা সিটি শিপিং মলে আগুন লাগার কারণে সাময়িকভাবে বন্ধ থাকছে স্টার সিনেপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগুনে না পুড়লেও ধোঁয়ার কারণে সার্বিক পরিবেশ কিছুটা বিপন্ন হয়েছে। সেটা সংস্কারে খুব দ্রুত কাজ চলছে। সামনেই ঈদুল আযহা, দ্রুত স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে এনে সিনেমা প্রদর্শনসহ স্টার সিনেপ্লেক্সের যাবতীয় কার্যক্রম চালু হবে।
গত ২১ আগস্ট বেলা ১১টার দিকে বসুন্ধরা সিটির লেভেল সিক্সের সি ব্লকে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় একশো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
ইত্তেফাক/এএসএস