সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া

 
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে। 
 
এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন খালেদা জিয়া।
 
 
 
ইত্তেফাক/কেকে