ভারতের স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা দিতে পারে ফেসবুক

গুগলের পর এবার ফেসবুকও ভারতের রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা দেয়ার পরিকল্পনা করছে। ভারতের রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে একত্রিত হয়ে বেশ কয়েকটি স্টেশনে তারা ওয়াইফাই সুবিধা দেবে। বৃহস্পতিবার একথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
 
ইন্ডিয়ান রেলওয়ের চেয়ারম্যান আরকে ভাগুনা বলেন, তারা ফেসবুকের সঙ্গে কথা বলবেন তারা যেন শুধু স্টেশন না, কাছাকাছি গ্রামগুলোতেও এই সুবিধা দেয়।
তিনি বলেন, ফেসবুক ইন্ডিয়া ওয়াইফাই পরিকল্পনার কথা জানিয়েছে। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে এসব সুবিধা পৌঁছে দিতে।
 
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ। দেশটির চার হাজার স্টেশনে রেলটেল ওয়াইফাই সুবিধা দিয়ে থাকে। টাইমস অফ ইন্ডিয়া
 
ইত্তেফাক/এমএইচ