বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মহিতুল ইসলামের দাফন শুক্রবার

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মহিতুল ইসলামের লাশ শুক্রবার যশোরের ঝিকরগাছায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
 
যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু জানান, আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে লাশ নিয়ে রওনা হয়েছেন। রাতে লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার সকালে তার লাশ যশোর থেকে ঝিকরগাছায় নেয়া হবে। সেখানে যশোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মরহুমের কফিনে শ্রদ্ধা জানাবেন।
 
ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে তৃতীয় এবং মনিরামপুরের কাশিমপুর সর্দারবাড়িতে চতুর্থ জানাজার পর ওই গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
 
 
ইত্তেফাক/ইউবি