রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর রূপনগরে অটোরিকশা-কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের রূপনগরের বিরুলিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, হতাহত চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন।  নিহত একজনের নাম মোজাম্মেল হক মজু মিয়া (২২)। আনুমানিক ২৫ বছর বয়সী অন্যজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  আহতরা হলেন- নুর মোহাম্মদ (২২) ও মিথুন মিয়া (২২)।