আমার আমি-তে অজ্ঞাতনামা ‘তৌকীর আহমেদ'

'আমার আমি'র এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদ। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন অভিনয়, নাটক ও চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে।
 
এছাড়াও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
 
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।