চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 
চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মমিন (৪৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান জানান, মধ্যরাতে গুরুতর আহত অবস্থায় মমিনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/কেকে