মাত্র হাজার দশেকের তফাত। তাতেই টুইটারের ফলোয়ারদের দৌড়ে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে টপকে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল এই মিডিয়ামের সংখ্যাতত্ব অনুযায়ী আগস্ট মাসের ২৫ তারিখ মোদির ফলোয়ারের সংখ্যা ২ কোটি ২০ লাখ ১০ হাজার। আর বিগ বি'র ফলোয়ারের পরিমাণ ২ কোটি ২০ লাখ।
২০০৯ সালে টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন মোদি। তারপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার ফলোয়ারের সংখ্যা। চলতি বছরের জানুয়ারি মাসেই বলি-বাদশা শাহরুখ খানকে টপকে টুইটারে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে যান তিনি। আর সাম্প্রতিকতম হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। আর ২ কোটি ৯ হাজার ফলোয়ারের সৌজন্যে কিং খান এখন তৃতীয় স্থানে।
টুইটার সূত্রের খবর, প্রতি দুই মাসে প্রায় ১০ লাখ করে ফলোয়ার বাড়ে মোদির। এর কারণ সোশ্যাল মিডিয়ায় তার মন কি বাত, স্বচ্ছ ভারত, মেক ইন ইন্ডিয়ার মতো নিয়মিত আপডেট। এই সক্রিয়তার ফলেই প্রতি দুই মাসে প্রায় ১০ লাখ ফলোয়ার বাড়ে তার।
ফলোয়ার সংখ্যার বিচারে সারা বিশ্বে টুইটারে দ্বিতীয় জনপ্রিয় রাজনীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী। তার সামনে আছেন শুধু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।