সাতক্ষীরার শ্যামনগরে মিম (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজদেবপুর গ্রামে এ র্ঘটনা ঘটে।
মিমের বাবা মালেক ঢালী জানান, দুপুরে খাওয়া শেষে বিশ্রামের সময় সবার অজান্তে আঙ্গিনার পাশের পুকুরে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর পুকুর থেকে নিথর দেহ উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মালিহা খানম মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআই