নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, গোলাগুলি চলছে

 
নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকার একটি তিনতলা ভবনে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। অভিযান চলাকালে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে এ অভিযান শুরু হয়। 
 
পুলিশ জানায়, বাড়িটিতে জঙ্গি অবস্থান করছে। বাড়ির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। সরিয়ে নেয়া হয়েছে আশেপাশের লোকজনকে।
 
ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পাশাপাশি নারায়ণগঞ্জের পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
 
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ধরনের এক অভিযানে ঢাকার কল‌্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয়।
 
 
 
ইত্তেফাক/কেকে