নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়া এলাকার দেওয়ান বাড়ি নামে ভবনে জঙ্গি আস্তানায় চলা যৌথবাহিনীর অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে যৌথবাহিনী।
শনিবার সকাল ভোর থেকে চলা এ অভিযান সকাল ১০টা ৪৫ মিনিটে শেষ হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে এ অভিযান শুরু হয়।
স্থানীয়রা জানান, পাইকপাড়ার দেওয়ান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বাড়িটির মালিকের নাম নূরউদ্দিন দেওয়ান।
ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পাশাপাশি নারায়ণগঞ্জের পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ধরনের এক অভিযানে ঢাকার কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয়।
ইত্তেফাক/কেকে