মুরাদনগরে সড়কের জায়গায় জলাশয়, ভোগান্তিতে এলাকাবাসী

কুমিল্লা মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের তিতাস-ডুমুড়িয়া-রামচন্দ্রপুর সড়কের পশ্চিম সোনাউল্লাহ গ্রামের পুকুর পাড়া এলাকায় সড়কের জায়গায় দীর্ঘ একটি জলাশয় থাকায় ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী।
 
এলাকাবাসীর অভিযোগ, অনেক আবেদন-নিবেদন করা হয়েছে। বিভিন্ন সময় সড়কটি নির্মাণ হবে বলে আশ্বাসও পাওয়া গেছে। আজো তারা আশ্বাসেই আছেন। এখন পর্যন্ত বাস্তবায়ন হওয়ার নাম নাই।
 
সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের শতাধিক পরিবারের প্রায় আট হাজার মানুষকে জলাশয়ের উপর দিয়ে নির্মাণ করা ছয় শ ফুট দীর্ঘ বাঁশের সাঁকু পার হয়ে দৈনন্দিন কাজে যেতে হচ্ছে। বড়দের সাঁকু থেকে পড়ে গিয়ে জামাকাপড় নষ্ট হওয়া বা সময় নষ্টের ভয় থাকলেও তারা দুঃশ্চিন্তা থাকেন কোমলমতি শিশু সন্তানদের নিয়ে। সাঁকু থেকে পড়ে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীদের বিপাকে পড়া নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
 
তাছাড়া প্রায় ২০ একর জমির উৎপাদিত পণ্য ও গবাদি পশু পারাপারের সময় প্রতিনিয়তই চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন কৃষকরা।
ইত্তেফাক/এএসএমইউ