ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহ (০৩) উপজেলার বড় ঘি-ঘাটী গ্রামে গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ খেলা করার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/এএসএমইউ