ফেনী সদর উপজেলায় যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ সাতজন গুরুতর আহত হয়েছে। পাঁচজন জেলা সদর হাসপাতাল ও দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে সদর উপজেলাধীন ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
ফেনী জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা মো. রিদওয়ান জানান, আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ