চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৮০

 
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৮০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
 
অভিযানে ৪১৯৮ পিস ইয়াবা, ৭০ লিটার মদ ও ১১০ বোতল ফেনসিডিল, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি সিএনজি  ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
সিএমপির জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, নগরীতে নিয়মিত অভিযানে বিগত ২৪ ঘণ্টায় জিআর মামলায় ৭ জন, সিআর মামলায় ১০ জন ও সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে আটক করা হয়।
 
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি, ট্রাফিক আইন ভঙ্গের কারণে ৫৯৯ টি মামলা রুজু হয়।
 
 
ইত্তেফাক/কেকে