প্রথমবারের মতো একসঙ্গে ডুয়েট অ্যালবামের কাজ করলেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা ও সেরাকণ্ঠের প্রতিযোগী নদী। ছয়টি গান নিয়ে অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘চাঁদমুখ’।
অ্যালবামের গানগুলো লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরুপ, রেজোয়ান শেখ ও মেহতাজ। মিউজিক করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরুপ, রেজোয়ান শেখ ও অনিম খান।
অ্যালবাম নিয়ে ক্লোজআপ ওয়ান তারকা লিজা বলেন, ‘আমার একটি গান একটু ব্যান্ডের গানের আদলে, একটু রক ঘরানার অনন্য দু-টি মেলোডিয়াস। মেলোডিয়াস করলে ও রক টাইপের গান এবারই প্রথম।
IMG0
অন্যদিকে নিজের নতুন এই অভিজ্ঞতা নিয়ে সেরাকণ্ঠের প্রতিভা নদী বলেন, ‘আমাদের দুজনেরই আলাদা ভক্ত-শ্রোতা আছেন। অ্যালবামটি বেশি শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ হবে। আশা করছি শ্রোতারা আমাদের গান পছন্দ করবেন।
আগামী ঈদুল আজহায় জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এক্সক্লুসিভ জিপি মিউজিকে শোনা যাবে ‘চাঁদমুখ’ অ্যালবামের গান গুলো।
ইত্তেফাক/এমএইচ