জাতীয় কবির প্রয়াণ দিবসে কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী

পিরোজপুরের কাউখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার তথ্যচিত্র প্রদর্শনী হয়েছে। 
 
কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালার উদ্যোগে শহরের এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে কবির ১০০টি দুর্লভ চিত্র নিয়ে তৈরি করা একটি তথ্য বোর্ড শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করা হয়।
 
এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বিদ্যালয় আঙিনায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আবদুল লতিফের সভাপতিত্বে নজরুল জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক আমিনুর রহমান, শিক্ষার্থী  রোশনী দত্ত, লাবিবা নীরা প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি