মহাসাগরের জনমানবহীন দ্বীপ থেকে নাবিক দম্পতি উদ্ধার

প্রশান্ত মহাসাগরের জনমানবহীন একটি দ্বীপ থেকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে এক নাবিক দম্পতিকে। দ্বীপে এক সপ্তাহ ধরে আটকে ছিলেন তারা। পরে সৈকতের বালুতে এসওএস সংকেত দেখে যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা তাদের উদ্ধার করে।
 
গত ১৭ আগস্ট ওয়েনো দ্বীপ থেকে ১৬০ মাইল দূরের তামাতাম দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন লিনাসা ও সাবিনা জ্যাক দম্পতি। এক দিন পরই সেখানে পৌঁছে যাওয়ার কথা থাকলেও ১৮ ফুটের নৌকাটি নিয়ে দিক ভ্রষ্ট হয়ে জনমানবহীন একটি দ্বীপে গিয়ে উঠেন তারা। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর শুরু হয় উদ্ধার অভিযান।
IMG0
এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পর সব আশা যখন ফিকে হয়ে আসছিল ঠিক তখনই সৈকতের বালুতে এসওএস লেখা বিপদ বার্তার দেখা মেলে হেলিকপ্টার থেকে। এর পর সেখান থেকেই তাদের উদ্ধার করে নিয়ে আসে মার্কিন মেরিন সেনারা।
IMG1
সূত্র: ইনডিপেনডেন্ট
 
ইত্তেফাক/এমএএস