অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৫ জন আটক

 
রাজধানীর হাজারীবাগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে অস্ত্র ও সিএনজিসহ ছিনতাইকারী চক্রের পাঁচজনকে আটক করেছে। গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ পাঁচজন হলো, আক্তার (৫০), ইমদাদ সরদার (৩৫), মো. শানু (৪৪), আব্দুল কুদ্দুস খালাসী (৪০) এবং ইয়াকুব হাওলাদার (৪০)।
 
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ডাকাত ও সিএনজি ছিনতাইকারীদের আটক করতে মোহাম্মদপুর থানাধীন বসিলা সিটি গার্ডেন আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা প্রাইভেটকারে উঠে দ্রুত পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি এবং চারটি সিএনজি অটোরিকশা ও একটি প্রাইভেট উদ্ধার করা হয়। 
ইত্তেফাক/এএম।