গেল সপ্তাহে ব্লক মার্কেটে ১৫ কোম্পানি ও ৪ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ১১০টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ৫৮ লাখ টাকা। গেল সপ্তাহে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪০ লাখ ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি টাকা। তাই লেনদেনের তালিকার শীর্ষে উঠে আসে এটি। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফিন্যান্স। এ কোম্পানির ১৬ লাখ ৪০ হাজার ৫৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক ১৪ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৫৩ লাখ টাকা। গ্রামীণ স্কিম-২ মিউচুয়াল ফান্ড ১৫ লাখ ইউনিট লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ফান্ডটি ১ কোটি ৬৪ লাখ টাকার ইউনিট লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল, রেকিট বেনকিজার, স্কয়ার ফার্মা, আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, জাহিন টেক্সটাইল, ব্যাংক এশিয়া, রেনেটা, অলিম্পিক, বাটা সু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট ও এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান।
ইত্তেফাক/এমআই