চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মনিরুল ইসলাম (৬৫)। শনিবার বিকালে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাডেমি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ডুবলি ভান্ডারের সলি মন্ডলের ছেলে।
এ দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিকে সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক আহত হন। আহত ট্রাক চালকের নাম আল-আমিন। তিনি শিবগঞ্জ উপজেলার রানীহাটি নিচুধুমি গ্রামের আবদুল করিমের ছেলে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ খণ্ডিত হাত-পা উদ্ধারের চারদিন পরেও সন্ধান মেলেনি অজ্ঞাত ব্যক্তির
শিবগঞ্জ থানার উপপরিদর্শক আবদুস সালাম জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার পর খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু