বর্তমানে ৭৫ হাজার বন্দি রয়েছে: কারা মহাপরিদর্শক

 
দেশের কারগারগুলোতে বর্তমানে ৭৫ হাজার বন্দি রয়েছে বলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন। শনিবার গাজীপুর জেলা কারাগারে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই বন্দিদের মধ্যে ২৫ হাজার সাজাপ্রাপ্ত, বাকি ৫০ হাজারের বিচার কাজ চলছে।
 
তিনি বলেন, ৫০ হাজার বন্দির অনেকেই খুব কম সময় কারাগারে থাকেন; অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জামিন না পান ততক্ষণই তারা কারাগারে থাকেন। আর ২৫ হাজার বন্দি আমাদের জন্য জনশক্তি। এ জনশক্তি কাজে লাগিয়ে ছোট-বড় কারখানা পরিচালনার কাজে লাগাতে পারব।
 
তাদেরকে সম্পদে রূপান্তরিত করতে নানা ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। কারা মহাপরিদর্শক আরো বলেন, ইতোমধ্যে কারাগারে আমরা গার্মেন্টের পাশাপশি জুতা তৈরি, সূচি কাজ, বেতের চেয়ার-টেবিলসহ বিভিন্ন গৃহস্থালির আসাবপত্র তৈরির প্রশিক্ষণ দিচ্ছি।
ইত্তেফাক/এএম।