নারায়নগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্ত শুরু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে ময়নাতদন্ত শুরু হয়।
ঢামেক এর ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড এই ময়নাতদন্ত করছেন।
নিহত জঙ্গিদের কোনো আত্মীয়স্বজন সকাল থেকে ঢামেকের মর্গে আসেননি। যদিও এর মধ্যে দুই জঙ্গির পরিচয় পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর হলেন, তামিম আহমেদ চৌধুরী ও ফজলে রাব্বী। অপরজনের সম্ভাব্য পরিচয় তাওসীফ। তিনি ঢাকার ধানমন্ডির ম্যাপল লিফ থেকে ও লেভেল এবং এ লেভেল উত্তীর্ণ হয়েছিলেন।
এদিকে ডিএমপির কাউনন্টার টেরোরিজম শাখা সূত্রে জানা গেছে, নিহত এই তিনজঙ্গির লাশ ঢামেকের মর্গে মরচ্যুয়ারিতে রাখা হবে। তাদের ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের কাছে পাঠানো হবে।
এরপর আত্মীয় স্বজনদের ডিএনএ নমুনা পরীক্ষা করার পরে নিশ্চিত হয়ে লাশ হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এমএইচ