পেশায় জুতো বিক্রেতা। বাড়ি পাকিস্তানে। তবে ‘ফ্যান' বলিউড বাদশা শাহরুখ খানের। তাই পেশোয়ারে কিং খানের আত্মীয় যখন তার জন্য জুতো তৈরি করার দায়িত্ব জাহাঙ্গীর খানকে দেন, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন ওই পাক নাগরিক।
আনন্দের এই খবর চারদিকে বলে বেড়াচ্ছিলেন জাহাঙ্গীর। এতেই হল বিপত্তি। খবর পেয়েই পৌঁছে যায় বন্যপ্রাণী দফতরের কর্মীরা। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে গ্রেফতার করে জাহাঙ্গীরকে।
শাহরুখের জন্য জুতো তৈরি করতে হরিণের চামড়া তিনি ইতোমধ্যেই জোগাড় করে ফেলেছেন কিনা, তা খতিয়ে দেখছে বন্যপ্রাণী দফতর ও পুলিশ। যদি জানা যায়, হরিণ মেরে চামড়া জোগাড় করে ফেলেছেন পাকিস্তানের জুতো বিক্রেতা। তাহলে জরিমানা তো দিতেই হবে, বন্যপ্রাণী সংক্রান্ত আইনে শাস্তিও পেতে হবে জাহাঙ্গীর খানকে।
ইত্তেফাক/এএম