বরাবরই মিডিয়ার সামনে এবং নিজের সোশ্যাল মিডিয়ায় ওলট-পলট মন্তব্যের কারণে শিরোনাম হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া পল পগবা। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে তার এক ভক্তের মন্তব্যের উত্তর দিয়ে আবারো শিরোনাম হলেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান পেজে এক ভক্ত জানান, পগবার 'হেয়ার কাট' দেখে অনুপ্রাণিত হয়ে সে নিজেও তার চুল পগবার মত করে কাটিয়েছে। কিন্তু এ কারণে তার বান্ধবীর সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে।
নিজ ভক্তের এমন এক প্রতিক্রিয়ার উত্তর দিতে গিয়ে পগবা বলেন, 'চুলের কাটিং রেখে দাও, মেয়েটাকে (প্রেমিকাকে) পরিবর্তন কর।' এরপর সে হাসির ইমো ব্যবহার করে।
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেশ দুর্দান্ত এক সময় কাটাচ্ছে ফ্রান্সের এই মিডফিল্ডার। গোল ডটকম।
ইত্তেফাক/আরএ