মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের মামলার রায় ফের পিছিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।
রবিবার সকালে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল এর বিচারক আসামি না আসার কারণ দেখিয়ে কেএম শামসুল আলম এ রায় দেননি। এ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে গত ১৫ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।
২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তবে রায়ের আগেই সালাউদ্দিন কাদেরের আইনজীবী ও স্বজনরা রায়ের খসড়া কপি ফাঁসের অভিযোগ করেন এবং তা সাংবাদকর্মীদের দেখান। এ ঘটনায় ২০১৩ সালের ২ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী এবং ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ আরো ৫ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ শাহবাগ থানায় একটি মামলা করেন।
ইত্তেফাক/কেকে