বঙ্গ বাহাদুর নিয়ে করা রিট খারিজ

 
ভারত থেকে আসা হাতি ‘বঙ্গ বাহাদুরের’ মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
 
আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে আজ রবিবার রিটটি খারিজ করে দেয় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি ইসরাত জান্নাতের ডিভিশন বেঞ্চ।
 
রিটে ওই মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়। গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশি­ষ্ট শাখায় এই রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। গত ১৬ আগস্ট জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে মারা যায়। 
 
 
ইত্তেফাক/কেকে