গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় কাপাসিয়াগামী একটি বাসের সঙ্গে মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির ২০ জন আহত হয়।
আজ রবিবার দুপুর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে ১০ জনকে গাজীপুর সদরসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত একজনের পরিচয় জানা গেছে। তার নাম গফুর মিয়া (৫৫)। তার বাড়ি শ্রীপুরের রাজাবাড়ী।
হাইওয়ে পুলিশের এএসআই আবদুস সালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।