কুমিল্লায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

কুমিল্লার বরুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ইজ্জত আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ  দিয়েছে আদালত।
 
রবিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বরুড়া উপজেলার বড়বাতুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুম (পলাতক) ও আলী আকবর, একই গ্রামের আলী আকবরের ছেলে মোজাম্মেল ও মৃত সৈয়দ আলীর ছেলে আমান উল্লাহ (পলাতক)।
 
আদালত সূত্রে জানা যায়,  পূর্ব বিরোধের জের ধরে ২০০৩ সালের ৮ মার্চ বরুড়া উপজেলার বড়বাতুয়া গ্রামের মাসুম ও আমান উল্লাহ একই গ্রামের মৃত জব্বার আলীর ছেলে ইজ্জত আলী কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন ইজ্জত আলীর ভাই লিয়াকত আলী বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি