চট্টগ্রামের সাতকানিয়ায় পানিতে ডুবে মোহাম্মদ ওয়াসি (২) এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াসি এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া জানান, বিকালে খেলা করার এক পর্যায়ে ওয়াসি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বিকেলে পানিতে তার লাশ ভেসে উঠে।
ইত্তেফাক/ইউবি