চট্টগ্রামে ৩৫০০ পিস ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গতরাতে কোতোয়ালি থানার সিআরবি এলাকা থেকে ৩,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার মোহাম্মদ আবুল খায়ের (৩২) ও নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সাইফুদ্দিন(৩৩)। সিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কোতোয়ালি থানার সিআরবি এলাকার তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
 
সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে বন্দরনগরীতে বিক্রি করতো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।- বাসস।
 
ইত্তেফাক/এসএস