'চুল রাখো, গার্লফ্রেন্ড ছাড়ো'

আরও একবার শিরোনাম হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তকে দেওয়া ‘ব্যতিক্রমী’ পরামর্শ পগবাকে ফুটবল মাঠের বাইরে আলোচনায় নিয়ে এসেছে। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ম্যানচেস্টার ইউনাইটেডের ভেরিফাইড পেজে এক ভক্ত জানিয়েছেন, পগবার মতো চুল কাটানোতে, তার প্রেমিকা তাকে ঘৃণা করতে শুরু করেছে। তিনি লিখেছেন, আমি চেষ্টা করেছি, পগবার মতো করে চুল রাখতে। কিন্তু আমার গার্লফ্রেন্ড আমাকে ঘৃণা করতে শুরু করেছে। ভক্তের এমন কমেন্ট চোখ এড়ায়নি ফরাসী তারকা এই মিডফিল্ডারের। উত্তরে তিনি রিটুইট করেছেন। এতে ম্যান ইউ’র সবচেয়ে দামি ফুটবলারটি লেখেন, গার্লফ্রেন্ডকে ছেড়ে দাও, চুল রেখে দাও। ইএসপিএন এফসি।