চট্টগ্রামে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

চট্টগ্রামের বাঁশখালীতে শফিকুল ইসলাম নামে এক কৃষককে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 
 
রবিবার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজউদ্দৌলা কুতুবী এ রায় দেন।
 
দণ্ডিত আসামিরা হলেন- মো. মফিজউদ্দিন, মোজাহের আহমেদ, নূর হোসেন, মেজবাহ উদ্দিন, আহমেদ হোসেন এবং ‍আবু আহমেদ। এরমধ্যে মেজবাহ উদ্দিন, আহমেদ হোসেন এবং ‍আবু আহমেদ পলাতক রয়েছেন। অন্য তিনজন কারাগারে আছেন।
 
একই রায়ে আদালত আরও ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। খালাস পাওয়া আসামিরা হলেন- নূরু মিয়া, মো. ইউসুফ, আব্দুল মোমেন, মো. হারুন, লেদু মিয়া ও রফিক আহমেদ।
 
জেলা আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রশিদ জানান, ১৯৯৯ সালের ২২ মে জমিতে সেচের পানি দেওয়া নিয়ে বিরোধের জের ধরে আসামিরা উপজেলার বৈলছড়ি ইউনিয়নের শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি