ফরিদপুরে ইয়াবাসহ আটক ১

 
ফরিদপুর শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার তাকে আটক করা হয়। আটক কিবলু শেখ (২২) জেলায় অম্বিকাপুর ইউনিয়নের বাসিন্দা।
 
গোপন সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল-হাসানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ফরিদপুর কারাগার কোয়ার্টারের চত্বরে অভিযান চালিয়ে ইয়াবাসহ কিবলুকে আটক করে।
 
র‌্যাব তার কাছ থেকে সিমসহ একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। -বাসস
 
 
ইত্তেফাক/কেকে