সিলেটে ছাত্রলীগ নেতা কারাগারে

সিলেট জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
সোমবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন জাকারিয়া মাহমুদ চৌধুরী। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
জাকারিয়া মাহমুদের বিরুদ্ধে নগরীর শাহপরান থানায় জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন মনির উদ্দিন, শেখ মখলু মিয়া, রাখাল দাস, সিরাজুল ইসলাম ও গোলাম কিবরিয়া রেজু। অন্যদিকে বাদী পক্ষে ছিলেন এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ সেলিম ও গিয়াস  উদ্দিন।
 
 
ইত্তেফাক/ইউবি