জন কেরির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ

 
সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
সোমবার সকালে ঢাকায় নামা কেরি বঙ্গবন্ধু জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা হয়ে বারিধারায় তার দেশের দূতাবাস কমপ্লেক্সে যান। বিকালে সেখানেই কেরির সঙ্গে দেখা করতে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা। 
 
গুলশানের বাড়ি থেকে বিকাল সোয়া চারটার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। প্রায় এক ঘণ্টা পর তাকে বেরিয়ে আসতে দেখা যায়। খালেদার সঙ্গে আরো দুটি গাড়িতে যুক্তরাষ্ট্রের চ্যান্সরি কমপ্লেক্সে ঢোকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ।
খবর বিডিনিউজের।
 
ইত্তেফাক/এএম।