পরীক্ষা নিয়ে কোনো ধরণের চাপ নেবার প্রয়োজন নেই

এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কয়েকদিন পরই তোমাদের পরীক্ষা। এ নিয়ে ভাবনার কোনো কারণ নেই। যা পড়েছো তা থেকেই প্রশ্ন হবে। পাঠ্যবইটা বুঝে পড়ে যাও দেখবে সব তোমার জানার মধ্যে। এরকম পাবলিক পরীক্ষায় তোমরা এর আগেও অংশ নিয়েছো।

তবে এ পরীক্ষাটা তোমাদের জন্য একটু অধিক গুরুত্বপূর্ণ কারণ  উচ্চশিক্ষা গ্রহণের প্রবৃত্তি পূরণে

এই পরীক্ষার ফলাফল একটি নিয়ামক হিসেবে কাজ করবে। আনন্দ নিয়েই প্রবেশ করো পরীক্ষা হলে।

তোমাদের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আমাদের এই আয়োজন।

প্রফেসর মু. জিয়াউল হক

চেয়ারম্যান 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা

আমাদের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করি  সকল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা,পরীক্ষা নিয়ে কোনো ধরণের চাপ নেবার কোনো প্রয়োজন নেই। এতদিন যা শিখেছ পরীক্ষার খাতায় তা লিখে আসতে পারলেই ভালো করতে পারবে। তবে তোমাদের অবগত করতে চাই পরীক্ষার আগে একটি অসাধু চক্র প্রশ্ন ফাঁসের নামে বিভ্রান্তি ছড়াতে পারে। মনে রাখবে পরীক্ষার আগে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের নামে যেগুলো প্রকাশ হয় সেগুলো একেবারেই প্রতারণা। তাই এগুলোতে তোমাদের কান দেয়ার প্রয়োজন নেই। এদিকে অভিভাবকেরও এব্যাপারে কিছু দায়িত্ব রয়েছে। অভিভাবকদের বলবো, একজন অভিভাবকের কোনোভাইে উচিত হবে না জীবনের শুরুতেই সন্তানকে একটি প্রশ্ন ফাঁসের মতো বিভ্রান্তি কিংবা কোনো অনৈতিক কাজের সাথে পরিচয় করে দেয়া।

আপনার সন্তানকে ভালোফল করার জন্য অযথা চাপ সৃষ্টি করবেন না। তাকে পড়ার পরিবেশ তৈরি করে দিন, দেখবেন সে পরীক্ষায় ভালো করেছে। আমাদের শিক্ষার্থীরা যেন ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে সেদিকে আমাদের সকলকেই ভূমিকা রাখতে হবে।  মনে রাখতে হবে পরীক্ষার্থী কেবল  পরীক্ষাথীর্ই নয়, নম্বরপ্রার্থী নয় , ফলপ্রার্থী নয় সর্বোপরি সে একজন শিক্ষার্থী । ভবিষ্যত জীবনে বাস্তব কর্মক্ষেত্রে অংশগ্রহণমূলক কাজে সফলতায় ভালোফল কোনো প্রভাব ফেলেনা। সেখানে মেধাই প্রধান প্রভাবক।  নিজেকে সুস্থ রাখতে হবে। বেশি বেশি লেখার চর্চা করবে।