জাতীয় রপ্তানি ট্রফি পেল বিআরবি

পণ্য রপ্তানি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবার জাতীয় রপ্তানি  ট্রফি অর্জন করেছে।
 
এ উপলক্ষে গত রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বিআরবি গ্রুপের চেয়ারম্যান  মজিবর রহমানের হাতে স্বর্ণের ট্রফি তুলে দেন।
 
২০১২-১৩ অর্থবছরে বৈদ্যুতিক সরঞ্জাম ও ইলেকট্রনিক্স পণ্য খাতের বিভিন্ন পণ্য রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় এবং জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জনের গৌরব অর্জন করে কুষ্টিয়ার বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
 
উল্লেখ্য, রপ্তানি বাণিজ্য ও  শিল্পখাতে বিশেষ অবদান রাখায় বিআরবি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর আগেও একাধিকবার জাতীয় ও আন্তজার্তিকভাবে সন্মাননা পুরস্কার  লাভ করে।
 
 
ইত্তেফাক/ইউবি