‘ছোট স্কার্ট পরে ঘুরবেন না’- বিদেশি পর্যটকদের এই পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছেন ভারতের কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা। বিদেশি পর্যটকেরা ভারতে এসে কী পোশাক পরবেন, তা ঠিক করে দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
বিদেশি নাগরিকরা ছোট স্কার্ট পরে যেন ভারতে চলাফেরা না করেন, এমন পরামর্শ দিয়ে এক নির্দেশ জারি করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মহেশ শর্মা। এই পোশাক নির্দেশিকা নিয়ে ইন্টারনেটে ব্যাপক তোপের মুখ পড়তে হয়েছে পর্যটন মন্ত্রীকে।
মন্ত্রী জানিয়েছেন, বিমানবন্দরে পা রাখতেই বিদেশি পর্যটকদের হাতে একটি ওয়েলকাম কিট দেওয়া হয়। ওই কিটের ভেতর দেশে এসে ‘কী করবেন’ এবং ‘কী করবেন না’ তা সেই তালিকার একটি কার্ড থাকে। এ বার সেই তালিকায় ছোট স্কার্ট না পরার পরামর্শও যুক্ত করে দেয়া হয়েছে।
নির্দেশিকাটিতে ছোট শহরে বিদেশিদের একা ঘোরাফেরা না করারও পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা