শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ইতোমধ্যে জনগণের মধ্যে অভূতপূর্ব ঐক্য হয়েছে। জঙ্গিরা সমাজে বেশী দিন টিকতে পারবে না।
রাজধানীর সেগুনবাগিচার সিজিএ চত্বরে সোমবার বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অডিটর একেএম শাহ্জালাল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান কবির আহম্মেদ খান শ্রমিক কামরুল আলম সবুজ, চিত্র পরিচালক রোকেয়া প্রাচী ও পিটিএন্ডসি অধি দপ্তরের মো. শামস হোসেন।
শাজাহান খান বলেন, বেগম জিয়া বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। তাই তিনি উন্নয়নবাধাগ্রস্ত করতে জঙ্গিদের ব্যবহার করছেন। যুদ্ধাপরাধী, ৭৫-এর বঙ্গবন্ধুর খুনীরা ও বিএনপির’ খালেদা জিয়া আজ এক হয়েছে। তারা জঙ্গিবাদকে উস্কে দিতে চায়। এ সমস্ত ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।
পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী বলেন, পাকিস্তানীদের কাছে আমাদের যে পাওনা রয়েছে তা ফিরিয়ে দিতে হবে। বিশ্বের প্রায় দেশ থেকে বাংলাদেশের ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য দেয়া কোটি কোটি টাকা পাকিস্তানের হাবিব ব্যাংকে জমা রয়েছে তা পাকিস্তানের কাছ থেকে ফেরত চাই।
ইত্তেফাক/এমকেএইচ