মীর কাসেমের রায় নিয়ে উদ্বিগ্ন অ্যাটর্নি জেনারেল

জামায়াতে ইসলামীর ‘অর্থ জোগানদাতা’ মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার রিভিউ রায়ের ঠিক আগে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। তিনি বলেছেন, আমি ভেতরে ভেতরে খুব উদ্বিগ্ন। আগামীকালের জন্য। অত্যন্ত উদ্বিগ্ন।
 
আজ সোমবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম তার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় যে আবেদন করেছেন, মঙ্গলবার তার রায় দেবে আপিল বিভাগ।
 
আইনজীবীদের উদ্দেশে মাহবুবে আলম বলেন, গত পরশু (শুনানির সময়) সবাই যেভাবে উপস্থিত ছিলেন, আগামীকালও উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিতিটাই বিরাট প্রতিবাদ।
 
খবর বিডিনিউজের।
 
ইত্তেফাক/এএম।