লিবিয়া উপকূল থেকে ৬৫০০ শরণার্থী উদ্ধার

লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। সোমবার লিবিয়ার সাবার্থা শহর থেকে ২০ কিলোমিটার দূরে উপকূলে এই উদ্ধার অভিযান চালানো হয়।
 
উদ্ধারকারীদের বেশিরভাগই এরিত্রিয়া ও সোমালিয়ার অধিবাসী বলে ধারণা করা হচ্ছে।
 
এর আগে রবিবারও একই এলাকা থেকে ১১০০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। লিবিয়ার অস্থিরতার কারণে অনেক অভিবাসী দেশটিকে রাস্তা হিসেবে ব্যবহার করছে। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ