বায়োপিকের জন্য ৬০ কোটি রুপি দাবি করেছিলেন ধোনি!

এমনিতে তিনি ক্যাপটেন। তার উপর আবার ভালো ব্যাটসম্যান ও উইকেটকিপার। তাকে ঘিরে উন্মাদনার শেষ নেই। হবে নাই বা কেন, একের পর এক অসামান্য কৃতিত্বের নজির গড়েছেন তিনি। সম্প্রতি আরও একটি নজির তৈরি করলেন। ক্রিকেট জগতের তিনিই প্রথম ব্যক্তি, যাকে নিয়ে সিনেমা তৈরি হল অবসর গ্রহণের আগেই।
 
নীরজ পাণ্ডের পরিচালনায় তৈরি হয়েছে 'এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'। ছবিটি এখনও মুক্তি না পেলেও ছবির ট্রেলার মুক্তিতেই দর্শকদের বিরাট সাড়া পাওয়া গেছে। শোনা যাচ্ছে, এই ছবিটি তৈরির জন্য প্রয়োজকের কাছ থেকে ৬০ কোটি রুপি দাবি করেন ধোনি। কারো কারো মতে, ধোনি প্রযোজকের কাছ থেকে ৮০ কোটি রুপি দাবি করেন। শেষ পর্যন্ত প্রযোজকের অনুরোধে ধোনি ২০ কোটি রুপিতে রাজি হন তিনি।
 
নীজর পাণ্ডের পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। এবং ধোনির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন, কিয়ারা আদবানী। 
 
এই ছবিতে ভারত অধিনায়কের জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়েছে বলে পরিচালক জানান। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ধোনির রিয়েল লাইফের অজানা গল্পকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
 
ছবিটি নিয়েই পরিচালক থেকে দর্শক সবাই বেশ আশাবাদী। আগামী ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। বাস্তব জীবনে সফল অধিনায়কের গল্প রূপালি পর্দায় কতটা সাফল্য পাবে তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে।
 
ইত্তেফাক/এএম