কিরগিস্তানে চীনা দূতাবাসে বোমা বিস্ফোরণে একজন গাড়িচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।
নিরাপত্তা বাহিনী জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কিরগিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, একটি গাড়ি দূতাবাসের গেটে ঢুকে যায় এবং বিস্ফোরিত হয়। তবে এখন পর্যন্ত গাড়িচালক ছাড়া কারো মৃত্যুর খবর জানা যায়নি। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ